বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

ইসলামী ব্যাংকের নতুন ওয়েবসাইট, ২টি বিনিয়োগ প্রকল্প চালু

পাঠক প্রিয়

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর নতুন ওয়েবসাইট এবং বৈদেশিক কর্মসংস্থান বিনিয়োগ স্কিম -স্বপ্নযাত্রা ও স্বাস্থ্য সুরক্ষা বিনিয়োগ স্কিম নামে দুইটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ৬ এপ্রিল ২০২৩, বৃহ¯পতিবার প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে নতুন ওয়েবসাইট ও বিনিয়োগ প্রকল্পের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ নাইয়ার আজম ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী ও চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকীসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ। এ ছাড়া ব্যাংকের সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

নতুন ওয়েবসাইটের মাধ্যমে গ্রাহকগণ ব্যাংকের উন্নত সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া এটি ইন্টারেক্টিভ, ইউজার ফ্রেন্ডলি, ডিভাইস অ্যাডাপ্টেবল এবং দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য বিশেষভাবে উপযোগী।
নতুন চালু হওয়া বৈদেশিক কর্মসংস্থান বিনিয়োগ স্কিম-স্বপ্নযাত্রার আওতায় কর্মসংস্থানের জন্য বিদেশ যেতে আগ্রহী উদ্যমী ব্যক্তিদের জব ভিসা ক্রয়, এজেন্সি ফি পরিশোধ এবং বিদেশে চাকরির জন্য অন্যান্য সেবা বাবদ ১০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ নেওয়া যাবে। অন্যদিকে স্বাস্থ্য সুরক্ষা বিনিয়োগ স্কিমের আওতায় রোগ নির্ণয় ফি, হাসপাতাল বিল, অপারেশন বিল,ওষুধপত্রের খরচ, কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন, চিকিৎসা সামগ্রী এবং চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ গমনের বিমান টিকেট ক্রয়সহ অন্যান্য চিকিৎসা ব্যয় নির্বাহ বাবদ ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ নেওয়া যাবে।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ