রবিবার, মে ৩১, ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

পাঠক প্রিয়

কর্পোরেট ডেস্ক

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কাউন্সিলের একটি গুরুত্বপূর্ণ সভা রবিবার (৩০ নভেম্বর) ব্যাংকের সদর দফতর ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।

সভায় কাউন্সিলের চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমদ সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন, ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. আবু বকর রফীক, সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় ইসলামী ব্যাংকের পরিচালনায় শরী’আহ সংক্রান্ত নীতি, নিয়মাবলি ও ব্যাংকের আর্থিক কার্যক্রমে শরী’আহ নির্দেশনার বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও, ব্যাংকের বিভিন্ন নতুন পণ্য ও সেবা শরী’আহ অনুসারে পরিচালনার জন্য পর্যালোচনা এবং নির্দেশনা প্রদান করা হয়।

কাউন্সিলের সদস্যরা শরী’আহ প্রণীত নীতিমালা অনুযায়ী ব্যাংকের কার্যক্রম নিয়ন্ত্রণ ও তদারকির ক্ষেত্রে তাদের মতামত ও সুপারিশ প্রদান করেন।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিয়মিতভাবে এ ধরনের সভার মাধ্যমে ইসলামী ব্যাংকিং কার্যক্রমকে শরী’আহ অনুযায়ী পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

সর্বশেষ সংবাদ

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

জনপ্রিয় সংবাদ