শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

ইসরাইল ও মধ্যপ্রাচ্যের দেশেগুলোর বিদ্যুৎকেন্দ্রে হামলার হুঁশিয়ারি আইআরজিসির

পাঠক প্রিয়

আন্তর্জাতিক ডেস্ক

তেহরান: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন ও ইসরাইলি বাহিনীকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যদি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা করা হয়, তারা পাল্টা আক্রমণে ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলের বিদ্যুৎকেন্দ্র এবং মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহকারী অবকাঠামোকে লক্ষ্য করবে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, “আমরা ঘোষণা করেছি, যদি আমাদের বিদ্যুৎকেন্দ্রে হামলা হয়, আমরা একই মাত্রায় প্রতিশোধ নেব। শত্রুদের যেকোনো হুমকির জবাবে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নেব। মার্কিনিরা আমাদের সক্ষমতা সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখে না—যুদ্ধের ময়দানে তারা তা দেখবে।”

গত শনিবার (২১ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করা হবে। এর জবাবে আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, তারা তেহরান ও আঞ্চলিক অঞ্চলে পানিকে লবণমুক্ত করার প্ল্যান্ট ধ্বংস করার চেষ্টা করবে না, বরং শত্রুর বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলা চালাবে।

আইআরজিসি আরও বলেন, “তোমরা আমাদের হাসপাতাল, দাতব্য কেন্দ্র বা স্কুলকে লক্ষ্যবস্তু করেছ, আমরা করিনি। কিন্তু আমাদের বিদ্যুতের ওপর আঘাত হলে আমরা শত্রুর বিদ্যুতেই আঘাত করব।”

বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালিতে উত্তেজনা ও বিদ্যুৎকেন্দ্র হুমকি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পূর্ব-বিদ্যমান কূটনৈতিক সংকটকে আরও বাড়িয়ে তুলতে পারে।

তথ্যসূত্র: আল জাজিরা

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ