অনলাইন ডেস্ক

ইরানের পূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসান প্রদেশে অবস্থিত শাদান স্বর্ণখনিতে নতুন বড় ধরনের স্বর্ণ মজু আবিষ্কারের ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
শাদান স্বর্ণখনি বেসরকারি মালিকানাধীন এবং ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ স্বর্ণখনি হিসেবে বিবেচিত হয়। নতুন মজু আবিষ্কারের ফলে খনিটি দেশের স্বর্ণ উৎপাদন সক্ষমতায় উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।
শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, খনিতে নতুন মজু সত্যতা পাওয়ায় আনুষ্ঠানিকভাবে এটি অনুমোদন করা হয়েছে। এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদনও তৈরি করা হয়েছে।
এই আবিষ্কার ইরানের খনি শিল্পের জন্য গুরুত্বপূর্ণ এক নতুন সম্ভাবনার সূচনা করতে পারে এবং দেশের অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।


