সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইহুদিবাদী ভূখণ্ড ইসরায়েল

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ইরান থেকে ছোড়া ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে দখলদার ইসরায়েল। দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কিছু এলাকায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া গেছে।

ইরান দাবি করেছে, শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি হত্যার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন করে চালানো এই হামলার পর মধ্য ইসরায়েলজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। চ্যানেল ১২ জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সতর্কতা জারির পর মধ্য ইসরায়েলের গুশ দান এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। অন্তত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, তবে ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

মধ্যাঞ্চলের হোলন শহরে হামলায় কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু যানবাহনে আগুন ধরে যায়। একই সময়ে কাফর কাসেম শহরের অন্তত চারটি স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে, এতে ব্যাপক সম্পদের ক্ষতি হয়েছে। আতঙ্কে অসুস্থ হয়ে পড়া অন্তত দু’জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এর আগে রামাত গান এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে একজন নারী ও একজন পুরুষ নিহত হয়েছেন বলে জরুরি সেবা সংস্থাগুলো জানিয়েছে।

অন্যদিকে দক্ষিণাঞ্চলে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে চ্যানেল ১২। সেখানে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। বিয়ারশেবাসহ নেগেভ অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসরায়েলের কেন্দ্রস্থলে ১০০টির বেশি সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি-এ প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইসরায়েলের ‘বহুস্তরবিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার’ সুযোগে এসব হামলা চালানো সম্ভব হয়েছে।

সংস্থাটি আরও দাবি করেছে, হামলায় খোররামশাহর-৪, কদর, এমাদ এবং খাইবারশাকানসহ একাধিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

ঘটনাটি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ