বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে নেতানিয়াহুর অনুরোধ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ইরানে সামরিক হামলা না চালাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইরানের সম্ভাব্য পাল্টা হামলা মোকাবিলার মতো পর্যাপ্ত শক্তি ও প্রস্তুতি না থাকায় নেতানিয়াহু এমন অনুরোধ করেন।

প্রতিবেদনে বলা হয়, ইরান হুঁশিয়ারি দিয়েছিল—তাদের ওপর কোনো হামলা হলে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানা হবে। এই প্রেক্ষাপটে গত সপ্তাহে ইরানে হামলা না চালানোর অন্যতম বড় কারণ ছিল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা সক্ষমতার ঘাটতি।

ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক মার্কিন কর্মকর্তার বরাতে জানানো হয়, বিশেষ করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার মতো প্রস্তুতি তখন যুক্তরাষ্ট্রের হাতে পর্যাপ্ত ছিল না। ইরানের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে ইসরায়েল মূলত যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপরই নির্ভরশীল।

প্রসঙ্গত, গত বছরের জুনে টানা ১২ দিনের সংঘাতে ইসরায়েলের দিকে ইরান যেসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, সেগুলোর বড় অংশ প্রতিহত করতে সক্রিয় ভূমিকা পালন করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বুধবার পর্যন্ত ট্রাম্পের উপদেষ্টারা ধরে নিয়েছিলেন যে যেকোনো সময় ইরানে হামলা শুরু হতে পারে। তবে শেষ পর্যন্ত সেই হামলা আর হয়নি।

এ ছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফের কাছে একটি খুদেবার্তা পাঠান। ওই বার্তার মাধ্যমেও পরিস্থিতি কিছুটা প্রশমিত হয় বলে দাবি করেছে ওয়াশিংটন পোস্ট।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ