শনিবার, জুলাই ১৮, ২০২৬

ইরানে সরকারবিরোধী আন্দোলন অব্যাহত রাখার আহ্বান ট্রাম্পের

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে নতুন বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “ইরানি দেশপ্রেমিকরা, বিক্ষোভ চালিয়ে যান। আপনাদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিন। হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন। তাদের চড়া মূল্য দিতে হবে।” তিনি আরও দাবি করেন, বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন তিনি।

ওই পোস্টে ট্রাম্প ‘মিগা (MIGA)’ শব্দটি ব্যবহার করেন, যা তার বহুল ব্যবহৃত স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন (MAGA)’-এর আদলে গঠিত—‘মেক ইরান গ্রেট এগেইন’। তবে ইরানি কর্মকর্তারা ঠিক কীভাবে ‘চড়া মূল্য’ দেবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এর আগের দিন সোমবার ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশের ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। একই দিনে হোয়াইট হাউস থেকে জানানো হয়, ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ স্থাপনে আগ্রহী যুক্তরাষ্ট্র। তবে পরদিন দেওয়া ট্রাম্পের এই পোস্টে সেই কূটনৈতিক উদ্যোগ আপাতত স্থগিত হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

এদিকে ইরানের সরকারি কর্মকর্তারা বরাবরের মতোই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, দেশটির অভ্যন্তরে চলমান আন্দোলনকে উসকে দেওয়া হচ্ছে। তেহরানের ভাষ্য অনুযায়ী, এসব আন্দোলন ‘দাঙ্গা ও সন্ত্রাসবাদ’-এর শামিল।

সূত্র: আনাদোলু এজেন্সি

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ