শনিবার, জুলাই ১৮, ২০২৬

ইরান শক্তিশালী করছে পরমাণু কেন্দ্রের নিরাপত্তা, স্যাটেলাইটে নতুন সুড়ঙ্গ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

তেহরান, ফেব্রুয়ারি ২০২৬ – আমেরিকার সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনার পাশাপাশি ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে ইরান তাদের প্রধান পরমাণু স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করছে। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, তেহরান নাতাঞ্জ এবং ইসফাহান পরমাণু কেন্দ্রে নতুন ভূগর্ভস্থ সুড়ঙ্গ ও শক্তিশালী কাঠামো নির্মাণ করছে।

বিশেষ করে নাতাঞ্জের শহীদ আহমাদি রোশন পরমাণু কেন্দ্রের কাছে মাউন্ট কোলাং গাজ লা’রে (পিকঅ্যাক্স মাউন্ট) ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে নতুন কংক্রিট আস্তরণ দেয়ার পাশাপাশি মাটি সরানোর কাজ চালানো হচ্ছে। বিশ্লেষকদের মতে, এটি হতে পারে গত বছরের ইসরায়েলি বিমান হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতি আড়াল করার এবং অবশিষ্ট সরঞ্জাম ও সমৃদ্ধ ইউরেনিয়াম পুনরুদ্ধারের প্রচেষ্টা।

ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি (ISIS) জানিয়েছে, গত বছরের মাঝামাঝি সময়ে নাতাঞ্জের সমৃদ্ধকরণ কেন্দ্রের ক্ষতিগ্রস্ত অংশে নতুন সাদা প্যানেলের ছাদ বসানো হয়েছে। গবেষকরা মনে করছেন, এটি আকাশপথে নজরদারি এড়াতে নেওয়া একটি কৌশল।

অন্যদিকে, ইসফাহান পরমাণু কেন্দ্রে প্রবেশপথগুলো মাটি চাপা দিয়ে আড়াল করা হয়েছে। তবে স্যাটেলাইটে দেখা ভারী নির্মাণ যন্ত্রপাতির উপস্থিতি থেকে মনে হচ্ছে, এই স্থাপনাগুলো এখনো পুরোপুরি কার্যকর পর্যায়ে পৌঁছায়নি।

বিশ্লেষকরা বলছেন, ইরান এর মাধ্যমে স্থাপনা নিরাপত্তা ও পরমাণু কার্যক্রমে স্বয়ংসম্পূর্ণতা নিশ্চিত করতে চাইছে, যা বর্তমান রাজনৈতিক ও সামরিক প্রেক্ষাপটকে আরও জটিল করে তুলতে পারে।

সূত্র: গালফ নিউজ

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ