বুধবার, নভেম্বর ১১, ২০২৬

আরিয়ান খান পেলেন বলিউডের সেরা নবাগত পরিচালক হিসেবে পুরস্কার

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

নয়াদিল্লি: বলিউডে নতুন প্রজন্মের প্রতিভা হিসেবে খ্যাতি অর্জন করলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। গতকাল শুক্রবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত এনডিটিভি ইন্ডিয়ান অফ দ্য ইয়ার-২০২৫ অনুষ্ঠানে তিনি সেরা নবাগত পরিচালক হিসেবে পুরস্কার লাভ করেন। এই সম্মান তিনি নেটফ্লিক্স সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ পরিচালনার জন্য অর্জন করেন।

পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে আরিয়ান খান বলেন, “প্রথমবারের মতো একজন নতুন পরিচালকের ওপর আস্থা রাখার জন্য আমি কাস্ট, কলাকুশলী ও নেটফ্লিক্সকে ধন্যবাদ জানাতে চাই। আজ রাতের সব বিজয়ীদেরও অভিনন্দন।”

আরিয়ান আরও বলেন, “এটি আমার জীবনের প্রথম পুরস্কার। আমি আরও জিততে চাই। আমার বাবার মতো আমিও পুরস্কার খুব পছন্দ করি। তবে এই পুরস্কার তার জন্য নয়, এটি আমার মায়ের জন্য।”

‘দ্য ব্যাডস অফ বলিউড’ হলো আরিয়ান খানের ডিরেক্টরিয়াল ডেবিউ। নেটফ্লিক্সে প্রচারিত এই ব্যঙ্গাত্মক ঘরানার সিরিজে বলিউডের স্বজনপ্রীতি, কেলেঙ্কারি ও পারিবারিক গোপনীয়তাকে তীক্ষ্ণ ও সাহসী দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হয়েছে।

সিরিজে দেখা যায় উচ্চাকাঙ্ক্ষী অভিনেতা আসমান সিংয়ের গল্প। তার দ্রুত তারকাখ্যাতির পথে জীবনে জড়িয়ে পড়ে সুপারস্টার অজয় তলোয়ার এবং তার কন্যা কারিশমা। ধীরে ধীরে এই সম্পর্কগুলো উন্মোচন করে বলিউডের ভেতরের জটিল ও অস্থির বাস্তবতা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ