শনিবার, আগস্ট ২৯, ২০২৬

আন্তর্জাতিক মহল আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চাপ দেয় না: প্রেস সচিব

পাঠক প্রিয়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া, ১৬ জানুয়ারি – আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য আন্তর্জাতিক কোনো চাপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “আসন্ন নির্বাচন হবে এ যাবৎকালের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন। নিরাপত্তা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার কাজ প্রায় শেষ। বিদেশি বন্ধুরাও আত্মবিশ্বাসী যে সরকারের অধীনে একটি ভালো নির্বাচন হবে।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ যে ধরনের গুম, খুন ও ভয়াবহ অপরাধের রাজ্য গড়ে তুলেছিল, তা পুরো পৃথিবী জানে। কেউ তাদের হয়ে সুযোগ দেয়ার আহ্বান করছে না। বরং তারা অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতেও ব্যর্থ।”

প্রেস সচিব বলেন, “এই নির্বাচনে আওয়ামী লীগের লোকরাও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। বিগত সাড়ে ১৫ বছরে তারা ভোট দিতে পারেনি। নির্বাচনে বাধা দেওয়ার ক্ষমতা কোনো অপশক্তির নেই।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “আওয়ামী লীগ কেবল জ্বালাও-পোড়াও ও মানুষ হত্যা করতে পারে। এখন তাদের মিছিলে কেউ যায় না। যারা দেশ ছেড়ে পালিয়েছেন তারা জানেন, নেত্রী আর ফিরে আসবেন না। তাই তারা অন্য খাতে টাকা ব্যয় করছেন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু ও অন্যান্যরা। শফিকুল আলম সকলকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশে যদি অপশাসন দূর করতে চান এবং স্বৈরাচারের জন্ম রোধ করতে চান, তবে ‘হ্যাঁ’ ভোট দিন।”

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ