মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

আন্তর্জাতিক চাপের মুখে প্রধানমন্ত্রী মোদি আত্মসমর্পণ করেছেন : রাহুল গান্ধী

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

নয়াদিল্লি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন, আন্তর্জাতিক চাপের মুখে প্রধানমন্ত্রী মোদি আত্মসমর্পণ করেছেন। একই সঙ্গে মোদির নেতৃত্বের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বের তুলনা টেনে রাহুল বলেন, দুজনের মধ্যে পার্থক্য স্পষ্ট।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের প্রেক্ষাপটে এই সমালোচনা করেন রাহুল গান্ধী। ট্রাম্প দাবি করেন, প্রধানমন্ত্রী মোদি তার সঙ্গে দেখা করার জন্য অনুরোধ করেছিলেন। ট্রাম্পের ভাষায়, “প্রধানমন্ত্রী মোদি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং বলেছিলেন— ‘স্যার, আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি?’ আমি বলেছিলাম— ‘হ্যাঁ।’”

ট্রাম্প এ সময় ভারতের ওপর আরোপিত উচ্চ শুল্কের প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, ভারত বর্তমানে ‘প্রচুর শুল্ক দিচ্ছে’ এবং রাশিয়ার কাছ থেকে তেল কেনার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে।

এই প্রেক্ষাপটে রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও বার্তা শেয়ার করেন। ভিডিওটির ক্যাপশন ছিল— ‘ফারাক সামঝিয়ে স্যারজি’, যার অর্থ ‘পার্থক্যটা বুঝুন স্যারজি’।

পোস্টে রাহুল লেখেন, “আমি বিজেপি-আরএসএসের লোকদের এখন খুব ভালো করে চিনি। এদের ওপর সামান্য চাপ দিলেই এরা ভয়ে পালিয়ে যায়। ট্রাম্পের দিক থেকে সংকেত আসতেই ফোন উঠল— ‘মোদিজি, আপনি কী করছেন?’ এরপরই নরেন্দ্র মোদি আত্মসমর্পণ করলেন এবং ‘ইয়েস স্যার’ বলে ট্রাম্পের নির্দেশ অনুসরণ করলেন।”

তিনি আরও লেখেন, “এক সময় ছিল, যখন কোনও ফোন আসেনি— বরং সপ্তম নৌবহর এসেছিল। ১৯৭১ সালের যুদ্ধে মার্কিন সপ্তম নৌবহর এসেছিল, অস্ত্র ও রণতরি পাঠানো হয়েছিল। কিন্তু ইন্দিরা গান্ধী তখন বলেছিলেন— আমাকে যা করতে হবে, আমি তাই করব। এটাই আসল পার্থক্য।”

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় রফতানি পণ্যের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর মধ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে রাশিয়ার তেল কেনার শাস্তি হিসেবে।

ট্রাম্প বলেন, “মোদির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তিনি আমার ওপর খুব একটা খুশি নন। কারণ, ভারত এখন প্রচুর শুল্ক দিচ্ছে। তারা আগের মতো তেল কিনছে না— তেলের আমদানি উল্লেখযোগ্যভাবে কমিয়েছে।”

আগস্ট মাসে আরোপিত এই শুল্কের পর থেকে দুই দেশের মধ্যে একাধিক দফা বাণিজ্য আলোচনা হয়েছে এবং দুই নেতার মধ্যে অন্তত চারবার ফোনালাপ হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পারেনি ভারত ও যুক্তরাষ্ট্র।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ