প্রেস বিজ্ঞপ্তি

শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল রিটেইল ব্র্যান্ড আড়ং ঢাকার শ্যামলীতে তাদের ৩২তম আউটলেট উদ্বোধন করেছে। চার তলা বিশিষ্ট এবং প্রায় ১৯ হাজার বর্গফুট আয়তনের এই আউটলেটটি ক্রেতাদের জন্য পূর্ণাঙ্গ কেনাকাটার অভিজ্ঞতা প্রদান করছে।
নতুন আউটলেটে আড়ংয়ের সাব-ব্র্যান্ড তাগা, তাগা ম্যান এবং আড়ং আর্থ এর পাশাপাশি রয়েছে হাতে তৈরি পোশাক, গয়না, হোম ডেকর, অ্যাকসেসরিজ ও স্কিনকেয়ার পণ্যের সমৃদ্ধ সংগ্রহ। এছাড়া গ্রাসরুটস ক্যাফে থাকায় ক্রেতারা কেনাকাটার পাশাপাশি সময় কাটানোর সুযোগ পাচ্ছেন।
ব্র্যাক এন্টারপ্রাইজেস এর ম্যানেজিং ডিরেক্টর তামারা হাসান আবেদ বলেন, শ্যামলীর এই নতুন আউটলেট দীর্ঘদিনের পাশাপাশি নতুন ক্রেতাদের আরও কাছে নিয়ে আসবে এবং সেবার পরিসর আরও সম্প্রসারিত করবে।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আড়ং গ্রামীণ কারুশিল্পীদের ক্ষমতায়ন এবং বাংলাদেশের কারুশিল্পের ঐতিহ্য সংরক্ষণে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। এই উদ্যোগের মাধ্যমে আড়ং শুধুমাত্র বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং সাংস্কৃতিক ও সামাজিক দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান হিসেবেও নিজেদের স্থান দৃঢ় করছে।


