বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

আইসিটি সল্যুশন প্রদানের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন

পাঠক প্রিয়

ইয়ামাল খেলবেন কতক্ষণ, এখনও সিদ্ধান্ত হয়নি: স্পেন কোচ

স্পোর্টস ডেস্ক বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হওয়ার আগে স্পেন শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় লামিন ইয়ামালের ফিটনেস। তরুণ...

গুগল-মেটাসহ টেক জায়ান্টদের বিরুদ্ধে মামলার অনুমতি পেলেন প্রীতি জিনতা

শোবিজ ডেস্ক মুম্বাই: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার এবং ব্যক্তিত্বের অধিকার (Personality Rights) সুরক্ষার প্রশ্নে গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ নিয়েছেন বলিউড...

সাগর-রুনি হত্যা মামলা: ১২৭তম দফায় সময় পেল তদন্ত সংস্থা

বাসস  ঢাকা, ১৮ জুন: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী...

আইন নিজের হাতে: মাদকবিরোধী ক্ষোভ নাকি বিচারহীনতার বিপজ্জনক সংস্কৃতি?

বিশেষ প্রতিবেদন হাত-পা বেঁধে মাটিতে ফেলে একজনকে পেটানো হচ্ছে। চারপাশে শত শত মানুষ দাঁড়িয়ে দেখছেন সেই দৃশ্য। কেউ কেউ মোবাইল...

মেসির ট্যাকল ঘিরে বিতর্ক, ক্ষোভ প্রকাশ আলজেরিয়ান ডিফেন্ডার মান্দির

স্পোর্টস ডেস্ক : আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দিয়েছেন লিওনেল মেসি। বুধবার সকালে...

ডিজিটাইজেশনের যুগে প্রবেশ করছে বাংলাদেশ, আর এই পরিবর্তনের সাথে এগিয়ে যেতে এবং পার্টনার ও কাস্টমারদের উন্নতমানের সেবা দিতে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ করা প্রয়োজন। প্রতিষ্ঠানগুলোর জন্য এ সম্ভাবনা উন্মোচনে, সম্প্রতি, গ্রামীণফোন দেশের ছয়টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে প্রযুক্তিগত সেবা প্রদানের জন্য বিজনেস অ্যাগ্রিমেন্ট (ব্যবসায়িক চুক্তি) স্বাক্ষর করেছে। প্রতিষ্ঠানগুলো হলো: টিআরইউ ফেব্রিকস লিমিটেড, রয়্যাল গ্রিন লিমিটেড, ট্রান্সমিশন ইলেক্ট্রো প্রোডাক্টস লিমিটেড, ক্রাউন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কাজল ব্রাদার্স লিমিটেড ও ইউনিকর্ন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ নিয়ে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার কাজী মাহবুব হাসান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার হিসেবে দেশজুড়ে প্রতিষ্ঠানগুলো যেনো গ্রাহকদের উন্নত মানের সেবা দিতে পারে, এজন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে মোবিলিটি ও আইসিটি সল্যুশন প্রদানে আমরা অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে; তাই, এই পরিবর্তিত নতুন সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে উদ্ভাবনী প্রযুক্তি গ্রহণ করতে হবে। দেশের প্রযুক্তিগত অবকাঠামোর বিকাশে আমরা সচেষ্ট রয়েছি। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে করা এই চুক্তিটি বাংলাদেশের প্রযুক্তি খাতের বিকাশে নতুন মাত্রা যোগ করবে বলে আমাদের প্রত্যাশা।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার কাজী মাহবুব হাসান ও হেড অব ইমার্জিং অ্যাকাউন্টস এম. শাওন আজাদ সহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছয়টি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন। এদের মধ্যে রয়েছেন টিআরইউ ফেব্রিকস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আরিফুল ইসলাম, রয়্যাল গ্রিন লিমিটেডের সিইও এ.টি.এম. মাশহুদ জামান, ট্রান্সমিশন ইলেক্ট্রো প্রোডাক্টস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. দেলোয়ার হোসেন, ক্রাউন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অব অপারেশন্স সেতু সাহা, কাজল ব্রাদার্স লিমিটেডের হেড অব অপারেশন্স সালমান আহমেদ, ইউনিকর্ন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সোহাইল হুয়ায়ূন। পাশাপাশি, অনুষ্ঠানটিতে প্রতিষ্ঠানগুলোর
অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ