বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

অ্যাকশন দৃশ্যে আগুনে দগ্ধ হয়েছিলেন আরিফিন শুভ, এখন বেশ সুস্থ

পাঠক প্রিয়

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫...

সালাহকে থামানোর পরিকল্পনায় নিউজিল্যান্ড, মিশরের বিপক্ষে কঠিন পরীক্ষার অপেক্ষা

অনলাইন ডেস্ক বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর এবার মিশরের মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। সোমবার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি...

তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু

লালমনিরহাট ও রংপুর প্রতিনিধি  রংপুর, ২১ জুন: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহিপুর তিস্তা সেতুর রক্ষা বাঁধে ভয়াবহ ধস দেখা দিয়েছে। তিস্তা...

অনলাইন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়কদের একজন আরিফিন শুভ। ১১ ডিসেম্বর ওটিটিতে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত নতুন ছবি ‘নূর’। প্রমোশন, শুটিং—সব মিলিয়ে এখন বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে সম্প্রতি একটি শুটিং দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তাঁর ভক্তদের মধ্যে তৈরি হয় তীব্র উদ্বেগ ও নানা জল্পনা।

কয়েক দিন আগে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে হঠাৎ করে শুভর পোশাকে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, আর শুভ হাত দিয়ে তা নিভানোর চেষ্টা করেন। ভিডিও দেখেই অনেকে ধারণা করেন—অভিনেতা গুরুতর আহত হয়েছেন।

অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন আরিফিন শুভ নিজেই। তিনি জানান, দুর্ঘটনায় তাঁর পা বেশটাই পুড়ে গিয়েছিল। শুভ বলেন,
“হ্যাঁ, আগুনে আমার পা পুড়েছিল। তবে এখন আগের তুলনায় ভালো আছি। হাঁটতে কিছুটা কষ্ট হয়। ডাক্তাররা বলেছেন কয়েক দিন বিশ্রামে থাকলে পুরোপুরি ঠিক হয়ে যাবে।”

এই ভিডিওকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাঁর নতুন ছবি ‘মালিক’-এর শুটিংয়ের অংশ বলে দাবি করলেও এ নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি শুভ। তিনি বলেন,
“এটি একটি অ্যাকশন দৃশ্যের শুটিং ছিল। কোন সিনেমার জন্য—তা আপাতত রহস্যই থাকুক। তবে কোনো শুটিংয়ের দৃশ্য এভাবে ফেসবুকে চলে আসা মোটেও ঠিক না। সবাইকে অনুরোধ করব, এমন সংবেদনশীল মুহূর্ত ভিডিও করে ছড়িয়ে না দিতে।”

এদিকে শুভর ভক্তরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করে শুভেচ্ছাবার্তা জানাচ্ছেন। নতুন ছবি ‘নূর’–এর মুক্তিকে সামনে রেখে অভিনেতা আশা করছেন দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে আবার কাজের স্বাভাবিক ছন্দে ফিরতে পারবেন।

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ