রবিবার, আগস্ট ৯, ২০২৬

অসম্ভবকে সম্ভব করার উদ্যোগ নিয়েছেন টম ক্রুজ

পাঠক প্রিয়

হলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ। তিনি ‘মিশন ইম্পসিবল’ সিরিজের নায়ক। বিপজ্জনক সব স্টান্ট যিনি নিজেই করেন। এবার এক অসম্ভবকে সম্ভব করার উদ্যোগ নিয়েছেন এই আন্তর্জাতিক তারকা। বলতে গেলে নতুন এক ইতিহাস গড়ার পথে। তিনি এমন একটি ছবির পরিকল্পনা করেছেন, যার বেশ কয়েকটি দৃশ্যের শ্যুটিং হতে চলেছে মহাকাশে!

তবে কোনো স্টুডিওতে মহাকাশ সাজিয়ে নয়, বাস্তবেই শুটিং হবে মহাকাশে।এটা সম্ভব হলে, ইতিহাসে এটিই হবে প্রথম মহাকাশে শ্যুট করা ছবি। নতুন এই প্রকল্পের জন্য মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’র সঙ্গে একদফা আলোচনা হয়ে গেছে টম ক্রুজের। আলোচনা হয়েছে বেসরকারি মহাকাশ সংস্থা এলন মাস্কের ‘স্পেস এক্স’র সঙ্গেও। দুই জায়গা থেকেই নাকি সবুজ সংকেত পেয়েছেন।

খুব শিগগিরই মহাকাশে একাধিক মহাকাশযান পাঠানোর পরিকল্পনা রয়েছে ‘স্পেস এক্স’-এর। তারই একটিতে টিম নিয়ে মহাকাশে শুটিংয়ে যেতে পারেন টম ক্রুজ। এই হলিউড তারকার এক মুখপাত্র জানিয়েছেন, গোটা বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। কোন স্টুডিও এই প্রকল্পে কাজ করবে তা এখনও ঠিক হয়নি। তবে টম এই ছবির জন্য মানসিকভাবে প্রস্তুত।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’র অ্যাডমিনেস্ট্রেটর জিম ব্রিডেনস্টাইন জানিয়েছেন, টমের ছবিটি অন্তরীক্ষে শ্যুটিং করা হবে। ট্যুইট করে সেকথা ঘোষণা করেছে নাসা। স্পেসএক্স-এ কাজ করবেন টম। যদিও একেবারে নিশ্চিত করে টম ক্রুজ এখনও কিছু ঘোষণা করেননি।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ