অনলাইন ডেস্ক

ঢাকা: অমর একুশে বইমেলা-২০২৬ উপলক্ষে পাঠকদের জন্য এসেছে সাংবাদিক ও লেখক জহিরুল ইসলামের দুটি নতুন বই। ভ্রমণকাহিনি ‘আয়া সোফিয়ার নীরবতা’ এবং কিশোর রহস্যগল্প ‘তিন বন্ধুর রহস্যজট : ভূত নয়, সত্যি’ শিরোনামের বই দুটি প্রকাশ করেছে টাঙ্গন প্রকাশন।
বইমেলায় আগ্রহী পাঠকরা টাঙ্গন প্রকাশনের স্টল নম্বর ৫১৮ থেকে বই দুটি সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম রকমারি ডটকম এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর স্টল নম্বর ৫৫৭ (বাংলা একাডেমির নজরুল মঞ্চের পাশে) থেকেও বই দুটি পাওয়া যাচ্ছে।
ইস্তাম্বুল ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে ‘আয়া সোফিয়ার নীরবতা’
লেখকের ভ্রমণভিত্তিক বই ‘আয়া সোফিয়ার নীরবতা’ মূলত তুরস্কের ইস্তাম্বুল সফরের অভিজ্ঞতার আলোকে রচিত। এটি কেবল একটি ভ্রমণকাহিনি নয়; বরং এক মানুষের অন্তর্গত পরিবর্তন, নীরব ভাঙন এবং অচেনা মানুষের সঙ্গে গড়ে ওঠা বন্ধুত্বের গল্পও তুলে ধরেছে।
২০২২ সালের জুন মাসে ইস্তাম্বুল ভ্রমণের স্মৃতি বইটির প্রধান উপজীব্য। শীতল নির্মল বাতাস, নীল সমুদ্রের বিস্তার, দিগন্তজোড়া ব্রিজের আলো, গ্র্যান্ড বাজারের ব্যস্ততা, তাকসিম স্কয়ারের ভিড় এবং প্রিন্সেস আইল্যান্ডের শান্ত পরিবেশ—এসব অভিজ্ঞতা লেখকের ভেতরে নতুন উপলব্ধির জানালা খুলে দিয়েছে।
কিশোর রহস্যগল্প ‘তিন বন্ধুর রহস্যজট : ভূত নয়, সত্যি’
অন্যদিকে ‘তিন বন্ধুর রহস্যজট : ভূত নয়, সত্যি’ একটি কিশোর রহস্য-রোমাঞ্চধর্মী গল্প। কুমিল্লা শহরের শান্ত পরিবেশের আড়ালে লুকিয়ে থাকা অদ্ভুত সব রহস্যকে ঘিরেই এগিয়েছে এর কাহিনি।
গল্পে কখনো নির্জন চরে জেগে ওঠা রক্তমুখী শিলার আতঙ্ক, কখনো মাটির নিচে হাজার বছরের পুরনো মুদ্রার অভিশাপ, আবার কখনো আধুনিক প্রযুক্তির আড়ালে স্মৃতি চুরির অদ্ভুত ঘটনার রহস্য উন্মোচনের চেষ্টা দেখা যায়।
এসব রহস্যের জট খুলতে এগিয়ে আসে তিন কিশোর—মেধাবী রায়হান, সাহসী বাদল এবং প্রযুক্তিপ্রেমী তুহিন। চৌধুরীপাড়ার অভিশপ্ত **‘রক্তচিহ্নের ঘর’**কে ঘিরে তাদের অভিযানের গল্প পাঠকদের জন্য এক রুদ্ধশ্বাস অভিজ্ঞতা তৈরি করবে বলে আশা প্রকাশ করেছেন লেখক।
আগের প্রকাশিত বইও পাওয়া যাচ্ছে
এ ছাড়া গত বছরের অমর একুশে বইমেলা-২০২৫-এ প্রকাশিত জহিরুল ইসলামের ‘


