রবিবার, জুলাই ৫, ২০২৬

উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদাকে হত্যার চেষ্টা

পাঠক প্রিয়

দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমকে তার সরকারি বাসভবনে ঢুকে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ইউএনওসহ আহত হয়েছেন তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ। আহত নির্বাহী অফিসারকে রংপুর ডক্টরস ক্লিনিকে এবং তার বাবাকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে ইউএনও’র সরকারি বাসভবনে এ হামলার ঘটনা ঘটে। ইউএনও ওয়াহিদা খানমের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার রাত আড়াইটা থেকে ৩টার দিকে ইউএনও’র সরকারি বাসভবনে ২য় তলার ল্যাট্রিনে ভেন্টিলেটর দিয়ে আনুমানিক দুইজন ভেতরে ঢুকে পড়ে। প্রবেশকারীরা প্রথমেই ল্যাট্রিন থেকে উপজেলা নির্বাহী অফিসারের শোবার ঘরে ঢুকে হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি আঘাত শুরু করে। এক পর্যায়ে পাশের রুমে থাকা তার বাবা মেয়েকে উদ্ধারে এগিয়ে আসে। দুর্বৃত্তরা তাকেও হাতুড়ি পেটা করলে তিনি জ্ঞান হারান।

অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে থাকেন ইউএনও’ও। পাশে থাকা তিন বছরের শিশু পুত্রের আর্তনাদে নাইটগার্ড বের হওয়ার চেষ্টা করলে দেখে ভিতরের দরজা তালা দেওয়া। এরপর তার চিৎকারে পাশের ভবনে অবস্থানরত বিভিন্ন অফিসের লোকজন এসে তাদের উদ্ধার ও হাসপাতালে পাঠান।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, জেলা পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, ঘোড়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা। এখন পর্যন্ত জানা যায়, উপজেলা নির্বাহী অফিসারকে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর করা হচ্ছে।

এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান তোফায়েল হোসেন ভুঁইয়া জানান, ইউএনও এর মাথার বাম দিকে বেশি আঘাত লেগেছে। তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। শরীরের ডান দিকে অবস হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ