রবিবার, আগস্ট ৩০, ২০২৬

অতি ঝুঁকিপূর্ণ ৮,৭৮০ ভোটকেন্দ্র, নিরাপত্তায় বডি ক্যামেরা ও ড্রোন ব্যবহার: আইজিপি

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৮ হাজার ৭৭০টি ভোটকেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বডি ক্যামেরা ও ড্রোন ব্যবহারের কথা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে ‘জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আইজিপি বলেন, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অস্ত্রই হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিভিন্ন উপায়ে দেশে অস্ত্র প্রবেশের ঝুঁকি থাকায় তা মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বৈধ অস্ত্র নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইতোমধ্যে ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র জমা নেওয়া হয়েছে।

আইজিপি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। নিরাপত্তা ব্যবস্থা তিন স্তরে সাজানো হয়েছে— ভোটকেন্দ্র নিরাপত্তা, ভ্রাম্যমাণ টহল এবং স্ট্রাইকিং ফোর্স।

নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথা উল্লেখ করে তিনি জানান, প্রায় ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা ব্যবহার করা হবে এবং ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি চালানো হবে।

আইজিপি জানান, তফসিল ঘোষণার পর থেকে সহিংসতার কিছু ঘটনা ঘটেছে। ২০২৫ সালের ১১ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৩১৭টি সহিংস ঘটনার তথ্য পাওয়া গেছে। এতে নিহত হয়েছেন ৫ জন এবং আহত হয়েছেন ৬০৩ জন।

এর আগে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সারাদেশের মোট ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ৮,৭৮০টি কেন্দ্রকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ এবং আরও ১৬ হাজারের বেশি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আইজিপি বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ