শনিবার, আগস্ট ২২, ২০২৬

মাদারীপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’

পাঠক প্রিয়

মাদারীপুর প্রতিনিধি : ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। শুক্রবার সকালে শহরের পুরান কোর্ট এলাকায় মাদারীপুর ডায়াবেটিস হাসপাতালে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামিনুর হোসেন মিঠু, সচেতন নাগরিক কমিটির সভাপতি শহীদ খান এবং মাদারীপুর ডায়াবেটিস হাসপাতালের ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. অখিল সরকারসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে কাজী হুমায়ুন কবির বলেন, ডায়াবেটিস এখন একটি নীরব মহামারি হিসেবে বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। এই রোগ প্রতিরোধে নিয়মিত পরীক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করা জরুরি।

দিবসটি উপলক্ষে হাসপাতালে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা আয়োজন করা হয়। সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষা নিতে ভিড় করেন। পরে হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে শেষ হয়।

র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, কর্মজীবী মানুষের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি দ্রুত বাড়ছে। তাই কর্মস্থলে সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা জরুরি। তারা ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এ আয়োজনকে জেলা জুড়ে ইতিবাচক উদ্যোগ হিসেবে মূল্যায়ন করেছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ