বুধবার, জুলাই ৮, ২০২৬

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনে নিরাপত্তা জোরদার

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আগারগাঁওয়ের নির্বাচন ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকেই ভবনের ভেতর ও বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আগের দিনও কিছুটা বাড়তি নিরাপত্তা ছিল, তবে আজকের ব্যবস্থা আরও কঠোর।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে এক ভাষণে নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের আশপাশে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয় আগের রাতেই।

সকাল থেকেই নির্বাচন ভবনের সামনে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জটলা চোখে পড়ে। ভবনে প্রবেশের প্রতিটি পয়েন্টে বসানো হয়েছে তল্লাশিচৌকি। প্রবেশকারীদের পরিচয় নিশ্চিত হওয়ার পরই ঢুকতে দেওয়া হচ্ছে। ভবন সংলগ্ন সড়কগুলোতেও ব্যারিকেড বসানো হয়েছে, ফলে এলাকাটি দিয়ে সাধারণ মানুষের চলাচল সীমিত হয়ে পড়েছে।

পুলিশের পাশাপাশি র‍্যাব ও ডিএসসির সদস্যরাও এলাকা টহল দিচ্ছেন। আশপাশের বাণিজ্যিক ও সরকারি স্থাপনায় সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে ভবনের ভেতরের নথিপত্র ও সার্ভার কক্ষও অতিরিক্ত নজরদারির আওতায় আনা হয়েছে।

নির্বাচন কমিশনের একটি সূত্র জানায়, তফসিল ঘোষণার দিন কোনো ধরনের অস্থিতিশীলতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কমিশনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণাকে কেন্দ্র করে যেন আইন–শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সে বিষয়ে কঠোর সতর্কতাও দেওয়া হয়েছে।

এদিকে তফসিল ঘোষণার আগে নির্বাচন ভবনে কর্মরত কর্মকর্তারাও বাড়তি সতর্কতার মধ্যে দায়িত্ব পালন করছেন। সন্ধ্যা নাগাদ ভবনের আশপাশে গণমাধ্যমকর্মীদের ভিড় বাড়তে থাকে।

আজ সন্ধ্যা ৬টায় সিইসির ঘোষণার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রক্রিয়া।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ