সোমবার, আগস্ট ২৪, ২০২৬

পটুয়াখালী জেলখানায় নৃশংস গণহত্যা

পাঠক প্রিয়

পটুয়াখালী প্রতিনিধি

সোমবার সকাল সাড়ে ১০টা। হঠাৎই পাক-হানাদার বাহিনীর জঙ্গি বিমান পটুয়াখালীর আকাশজুড়ে গর্জে ওঠে। মুহূর্তেই শুরু হয় নির্বিচার বিমান হামলা। কয়েক ঘণ্টাব্যাপী এই হামলায় শহরজুড়ে চলে বোমা বর্ষণ, শেলিং ও ভারী গোলাগুলি। আতঙ্কে চারপাশ যখন স্তব্ধ, তখনই সামরিক হেলিকপ্টার ভূপাতিত হয়ে অবতরণ করে শহরের কালিকাপুর এলাকায়—বর্তমান উপজেলা পরিষদসংলগ্ন হাঁস প্রজনন খামার অঞ্চলে। এরপরই পাকিস্তানি ছত্রীসেনারা নেমে আসে উন্মত্ত বর্বরতায়।

অবতরণস্থলেই পাকিস্তানি বাহিনীর গুলিতে শহীদ হন কালিকাপুর মাদবরবাড়ির ১৯ জন নিরীহ মানুষ। শহরের বিভিন্ন এলাকা থেকে বেসামরিক জনগণ পালাতে না পারায় তাদের ওপর চলতে থাকে নির্বিচার গুলি ও হামলা।

এ সময় দায়িত্ব পালনরত তৎকালীন জেলা প্রশাসক মো. আবদুল আউয়াল পাকিস্তানি বাহিনীর গুলিতে গুরুতরভাবে আহত হয়ে শহীদ হন। একইসঙ্গে জেলা প্রশাসকের বাসভবনের সামনে হানাদারদের প্রতিরোধে দাঁড়িয়ে শহীদ হন ছয়জন আনসারসহ মোট সাতজন মুক্তিকামী মানুষ।

হামলার পর পাকিস্তানি বাহিনীর দোসররা শহরের পুরাতন বাজারে অগ্নিসংযোগ ও ব্যাপক লুটপাট চালায়। অগ্নিকাণ্ডে বহু ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়। একইসঙ্গে শহরজুড়ে শুরু হয় অসংখ্য নিরীহ মানুষকে ধরে নিয়ে যাওয়ার অভিযান।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে আটক করা এসব মানুষকে পটুয়াখালী জেলখানার ভেতরে এনে একে একে গুলি করে হত্যা করে হানাদাররা। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, জেলখানার অভ্যন্তরে সহস্রাধিক মানুষকে হত্যা করে স্তূপ করে মাটি চাপা দেওয়া হয়। অধিকাংশ লাশ জানাজা ছাড়াই দেওয়া হয় গণকবর; এখনো তাদের অনেকের পরিচয় অজানা রয়ে গেছে।

পটুয়াখালীর ইতিহাসে ২৬ এপ্রিল ১৯৭১ কেবল একটি তারিখ নয়; এটি এক ভয়াল দিন—নৃশংসতা, গণহত্যা ও বীরত্বের মর্মস্পর্শী স্মৃতি। স্বাধীনতার পাঁচ দশক পরও সেই দিনের ক্ষত বহন করে চলেছে শহর ও এখানকার মানুষ।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ