সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যানের ইন্তেকাল

পাঠক প্রিয়

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ও বায়তুশ শরফ আঞ্জুমান-ই-ইত্তেহাদ বাংলাদেশের চেয়ারম্যান শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীন (রহ:) রাজধানীর একটি হাসপাতালে ২০ মে ২০২০, বুধবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি এবং ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম সহ ইসলামী ব্যাংক পরিবার বিশিষ্ট এই আলেম ও বায়তুশ শরফের পীর সাহেবের জন্য মহান আল্লাহর দরবারে মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীন (রহ:) এক ছেলে ও ছয় মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন । মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৮২ বছর। তিনি ২০০৭ সাল থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। -প্রেস রিলিজ

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ