রবিবার, আগস্ট ২৩, ২০২৬

ঢাকা মহানগর পুলিশের ৫০ থানার ওসি রদবদল

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে ব্যাপক রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদল কার্যকর করা হয়। ওসিদের নামের তালিকা দেখতে ক্লিক করুন এখানে

একই দিনে ডিএমপির ডিসি (ডেপুটি কমিশনার) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনী পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থ বিবেচনায় এই পরিবর্তন আনা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটনে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের মধ্যে তালিকাভুক্ত কর্মকর্তাদের জনস্বার্থে তাদের নামের পাশে বর্ণিত থানায় বদলি বা পদায়ন করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব পদায়ন কার্যকর থাকবে। আদেশটি অবিলম্বে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, জাতীয় নির্বাচনের আগে রাজধানীতে নিরাপত্তা জোরদার, ভোটের আগে-পরে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা এবং নির্বাচনি পরিবেশ স্বচ্ছ রাখতে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে।

নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি জোরদার হচ্ছে জানিয়ে তিনি বলেন, ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে মাঠপর্যায়ে কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ—তাই অভিজ্ঞতা ও প্রয়োজন বিবেচনায় এসব বদলি করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ