বুধবার, জুলাই ৮, ২০২৬

লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে কাতারের পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল সকালেই তাকে লন্ডনে নেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশে উন্নত চিকিৎসা অত্যাবশ্যক হয়ে পড়েছে। মেডিকেল বোর্ড যথাযথ মূল্যায়ন শেষে এ সিদ্ধান্ত দিয়েছে।

চিকিৎসা সফরে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন চিকিৎসক, নার্স ও ঘনিষ্ঠ সহকারীসহ মোট ১৪ সদস্যের একটি দল। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও গণমাধ্যমে পাঠানো হয়েছে।

গত কয়েক মাস ধরেই বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘমেয়াদি লিভার ও অন্যান্য জটিলতার কারণে তার চিকিৎসা নতুন করে গুরুত্ব পেয়েছে। দলের নেতারা জানান, লন্ডনে পৌঁছানোর পর বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রেই তার চিকিৎসা চালিয়ে যাওয়া হবে।

বিএনপি নেতারা আশা করছেন, প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে দ্রুতই তাকে লন্ডনে নেওয়া সম্ভব হবে এবং সেখানে উন্নত চিকিৎসায় তার শারীরিক পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ