বুধবার, জুলাই ৮, ২০২৬

মক ভোটিংয়ে গড়ে দেড় মিনিটে একজন করে ভোটার, সময় বাড়ানোর ভাবনা ইসির

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠিতব্য গণভোট সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ব্যালটভিত্তিক ভোট গ্রহণের সময় ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিচ্ছে। মক ভোটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, দুটি ব্যালটে—একটি সংসদীয় ভোট এবং অন্যটি গণভোট—ভোট দিতে একজন ভোটারের পর আরেকজন বুথে প্রবেশ করতে গড়ে দেড় মিনিট সময় লাগছে।

গতকাল ঢাকা আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) সাংবাদিকদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন তিনি।

ভোটারপ্রতি গড় সময়: প্রায় ৪ মিনিট

নির্বাচন কমিশনার বলেন, “ব্যালট পদ্ধতিতে ভোট আয়োজনের কারণে টাইম ম্যানেজমেন্ট এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মক ভোটিংয়ে দেখা গেছে, ভেতরে একজন ভোটার গড়ে ৩ মিনিট ৫২ সেকেন্ড সময় নিয়েছেন।”

গণভোটের প্রশ্ন পড়া অনেক ভোটারের জন্য অতিরিক্ত সময়সাপেক্ষ হয়েছে। কেউ না পড়ে সরাসরি সিল মারায় মাত্র ২ মিনিটেই ভোট সম্পন্ন করেছেন, আবার কেউ কেউ প্রশ্ন পড়ে বুঝে ভোট দিতে ৭–৮ মিনিট সময় নিয়েছেন।

ভোটের সময় বাড়ানো হতে পারে

ইসি এসব বিবেচনায় নিয়ে এবার ভোট গ্রহণের সময় বাড়ানোর পরিকল্পনা করছে। আগামী ৭ ডিসেম্বর কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সানাউল্লাহ।

‘গণতান্ত্রিক পথচলার টোন সেট করবে নির্বাচন’

এ নির্বাচন কমিশনার আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ভবিষ্যত গণতান্ত্রিক যাত্রার একটি টোন-সেটিং মুহূর্ত। আমরা কেমন দেশ ও গণতন্ত্র চাই, তার দিকনির্দেশনা নির্ধারিত হবে এই নির্বাচনের মাধ্যমে।”

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ