বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

নতুন আঙ্গিকে চিরচেনা গান ‘আবার জমবে মেলা’

পাঠক প্রিয়

ইয়ামাল খেলবেন কতক্ষণ, এখনও সিদ্ধান্ত হয়নি: স্পেন কোচ

স্পোর্টস ডেস্ক বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হওয়ার আগে স্পেন শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় লামিন ইয়ামালের ফিটনেস। তরুণ...

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু

লালমনিরহাট ও রংপুর প্রতিনিধি  রংপুর, ২১ জুন: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহিপুর তিস্তা সেতুর রক্ষা বাঁধে ভয়াবহ ধস দেখা দিয়েছে। তিস্তা...

বিশ্বকাপে সবচেয়ে বেশি লাল কার্ডে ব্রাজিল, শীর্ষ তালিকায় আর্জেন্টিনা-ক্যামেরুনও

স্পোর্টস ডেস্ক ফুটবলকে ‘ফেয়ার প্লে’র খেলা বলা হলেও বিশ্বকাপের ইতিহাসে উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা এবং শারীরিক সংঘর্ষের কারণে বহুবার রেফারিদের লাল কার্ড...

গ্রুপ পর্বে গোলবন্যা, পরিসংখ্যানে এগিয়ে জার্মানি-স্পেন; উজ্জ্বল মেসি

অনলাইন ডেস্ক বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচসহ গ্রুপ পর্বের প্রথম ২৪টি ম্যাচ শেষে গোলবন্যার দেখা মিলেছে। এখন পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচগুলোতে মোট ৭৫টি...

চলমান করোনা মাহামারিতে এক সুন্দর আগামির আশা জাগানিয়া গান নিয়ে হাজির হয়েছে জি ফাইভ গ্লোবাল। বাংলাদেশের জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পীদের নিয়ে নতুন আঙ্গিকে – জি ফাইভ’র সকল প্ল্যাটফর্মে আজ ১৩ মে, ২০২০ মুক্তি পেল জনপ্রিয় লোক সঙ্গীত ‘আবার জমবে মেলা’। এ পদক্ষেপটির সহযোগী হিসেবে রয়েছে ডেটল ও নেসলে।

এ বছরের জানুয়ারিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে যাত্রা শুরু করে দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে জনপ্রিয় বৃহত্তম বৈশ্বিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভ। তখনই ঘোষণা দেয়া হয়েছিল স্থানীয় অংশগ্রহণের মাধ্যমে দেশের বাজারে জি ফাইভের আরো প্রসারের জন্য বিভিন্ন উদ্যোগ নেয়া হবে। ‘সম্মিলিত শক্তি’র আবহেই সে পদক্ষেপ নেয়া হয়েছিল; গত কয়েক সপ্তাহের পরিস্থিতিতে একসাথে দৃপ্তপদে চলার বিষয়টি যেন আরো প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে থমকে থাকা ‘বাংলাদেশ ট্যালেন্ট হান্ট’ ও ‘জি ফাইভ অরিজিনালস’র শ্যুটিং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরপরই চালু করার পরিকল্পনা রয়েছে। করোনা মহামারির কারণে পহেলা বৈশাখ ও রমযান উপলক্ষ্যে যে যৌথ কর্মকাÐের পরিকল্পনা ছিল তাও ব্যাহত হয়েছে।

অন্ধকার দিনের সাথে বাংলাদেশী মানুষের মানিয়ে নেয়ার ক্ষমতা অপরিসীম। বাংলাদেশিদের এই দুর্দমনীয়তা ও আত্মবিশ্বাসের পালে নতুন হাওয়া লাগাতেই ‘আবার জমবে মেলা’ গানটি নতুন করে গাওয়া হয়েছে। এশিয়াটিক ৩৬০ কনটেন্ট ইনিশিয়েটিভ – ‘গুড কোম্পানি’র সহযোগিতায় জি ফাইভ ইনিশিয়েটিভ – ‘বিশ্ব অবাক চেয়ে রবে’ উদ্যোগের আওতায় গানটি তৈরি করা হয়েছে।

জি ইন্টারন্যাশনাল ও জি ফাইভ গেøাবাল’র সিইও অমিত গোয়েনকা বলেন, “আমাদের জন্য বাংলাদেশের দর্শক-শ্রোতাদের গুরুত্ব¡ অনেক। বাংলাদেশের মানুষ যে দৃঢ় মনোবল ও সহনশীলতার মাধ্যমে এই চ্যালেঞ্জিং সময় পার করছে সেই শক্তি ও দৃষ্টিভঙ্গিকে উদযাপন করতেই আমাদের এই আশা জাগানিয়া গান। ইতিমধ্যে দেশটিতে আমাদের একটি অবস্থান তৈরি হয়েছে। সেই আস্থাকে আরো দৃঢ় করতে দেশটিতে শিগগিরই আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার প্রত্যাশায় রয়েছি আমরা।”

জিফাইভ গ্লোবাল’র চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, ‘বিশ্বজুড়ে লকডাউনের এই কঠিন সময়ে আমরা বাংলাদেশি মানুষের মধ্যে একটু আাশার আলো ছড়িয়ে দিতে চেয়েছি। বাংলাদেশি সংস্কৃতিতে গান সবসময়ই একটি বড় ভূমিকা রেখেছে এবং এই গানটির সাথে জড়িয়ে আছে বাঙালির ঐতিহাসিক তাৎপর্য। হারানো দিনের এই গানটির মাধ্যমেই বাংলাদেশি মানুষের মধ্যে আমরা এক আশার বার্তা পৌঁছে দিতে চাই, বিশেষ করে এই পবিত্র রমজানে – আজকের এ কঠিন সময় একদিন শেষ হবে; শিগগিরই আমরা এগিয়ে যাব এক উজ্জ্বল আগামীতে।’

১৯৭২ সালের শুরুর দিকে এক সদ্য-স্বাধীন, যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশে গানটির জন্ম প্রয়াত শিল্পী লোকমান ফকিরের কথা ও সুরে। লোকসঙ্গীতটিতে রয়েছে অদম্য আত্মবিশ্বাস আর আশার বার্তা। এই গানটিই দেশের অন্যতম সেরা ও জনপ্রিয় গীতিকার ও গায়ক রায়েফ আল হাসান রাফা’র হাতে পেয়েছে নতুন মাত্রা। রাফা বলেন, ‘আমার দেশ ও দেশের মানুষের কাছে অনেকখানি অর্থবহ একটি গান নিয়ে বাংলাদেশের সেরা শিল্পীদের সাথে কাজ করার সুযোগ আমার জন্য এক অনন্য সম্মান। বছরের পর বছর ধরে যে গানের আবেদন একটুও ¤øান হয়নি, এমন একটি গানের সাথে যুক্ত হওয়ার সুযোগ অনেক গর্বের।’

নতুন আঙ্গিকে গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন জোহাদ রেজা চৌধুরী, এলিটা করিম, কারিশমা সানু সভ্যতা এবং দৃশ্যায়নে অংশ নিয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব, জাকিয়া বারী মম, রাফিয়াথ রশিদ মিথিলা, ইয়াশ রোহান ও নাজিফা তুশি। বাড়িতে বানানো এই ভিডিও চিত্রটি পরিচালনা করেছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।

আঁধার কেটে দেখা দেবে আলো, আবারো জমবে উৎসব – গানটি এমনই আশা ও ধৈর্যের কথা বলে; দেয় সুখী, সুন্দর আগামীর প্রতিশ্রুতি। শুধু বৈশাখে নয়, গানটি এমন এক সময়ে মুক্তি পেল যখন চলছে পবিত্র রমযান – যে দিনগুলোতে পুরো বাংলাদেশ বিশ্বকে মহামারির হাত থেকে রক্ষা করতে ঈশ্বরের কাছে প্রার্থনায় রত। এই গান সেই অদম্য বাংলাদেশকেই উৎসর্গ করা।

২০১৫ সালে ‘উড়ে যেতে চাই’ গান দিয়ে মন মাতানো গায়িকা এলিটা করিম বলেন, ‘এ এক অনন্য পদক্ষেপ। যে গান শুনতে শুনতে বড় হয়েছি এমন একটি প্রবাদপ্রতীম গান নতুন করে গাওয়ার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।’

পরিচালক কৃষ্ণেন্দু বলেন, ‘এমন সময়ে মানুষের মধ্যে আশা ও বিশ্বাস জাগানোটা খুবই গুরুত্বপূর্ণ। নিজ নিজ বাসা থেকে যারা এই গানটির সাথে জড়িয়ে আছেন তাদের সবাইকে আমি অভিবাদন জানাই।’

‘বিশ্ব অবাক চেয়ে রবে’: আশার পানে উপভাগ করুন: https://bit.ly/AbarJombeMela – -প্রেস বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ