মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

২০ লাখ পরিবার ঝুঁকিতে : এনইআইআর সংস্কার ও উন্মুক্ত আমদানির দাবি

পাঠক প্রিয়

অনলাইন প্রতিবেদক

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে মানববন্ধন করেছেন মোবাইল বিক্রেতারা। আজ রোববার সকাল ৯টার দিকে মোবাইল ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর ব্যানারে এ মানববন্ধন শুরু হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা ব্যানার–ফেস্টুন হাতে তাদের বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন। তারা বলেন, বর্তমানে এনইআইআর নিবন্ধন প্রক্রিয়ায় জটিলতা এবং সীমিত আমদানিকারকগোষ্ঠীর একচেটিয়া নিয়ন্ত্রণের কারণে মোবাইল ব্যবসা কঠিন হয়ে পড়েছে। ফলে বাজারে কৃত্রিম সংকট, মূল্যবৃদ্ধি ও ভোক্তাদের হয়রানি সৃষ্টি হচ্ছে।

ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন, কয়েকটি প্রতিষ্ঠান বাজার নিয়ন্ত্রণে রেখে অনিয়ম ও অস্বচ্ছতা তৈরি করেছে। এতে ছোট ও মাঝারি পর্যায়ের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মানববন্ধনকারীরা এনইআইআর ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করা, সিন্ডিকেট ভেঙে প্রতিযোগিতামূলক বাজার নিশ্চিত করা এবং সবাইকে সমান সুযোগ দিয়ে মোবাইলের উন্মুক্ত আমদানির ব্যবস্থা চালুর দাবি জানান।

এ সময় এমবিসিবি নেতারা বলেন, সরকারের সহযোগিতা পেলে মোবাইল খাতে ন্যায়সংগত ব্যবসায়িক পরিবেশ তৈরি হবে, বাজার স্থিতিশীল থাকবে এবং ভোক্তারাও ন্যায্য দামে পণ্য পেতে সক্ষম হবেন। দাবি বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ