মঙ্গলবার, মে ১২, ২০২৬

গুগল মিটকে জিমেলের সঙ্গে যুক্ত

পাঠক প্রিয়

করোনাভাইরাস সংক্রমণ রুখতে দেশ জুড়ে চলছে লকডাউন। অফিস বন্ধ থাকায় অধিকাংশ কর্মী কাজ করছেন বাড়ি থেকে। স্কুল, কলেজ বন্ধ থাকায় ক্লাসও চলছে অনলাইনে। এই সব কাজ সুষ্ঠু ভাবে করতে সকলের ভরসা করছেন ভিডিও কনফারেন্সিং অ্যাপের উপর।

লকডাউনের আবহে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই প্ল্যাটফর্ম নিরাপদ নয় বলে জানিয়েছিল। তার পর এই অ্যাপের ব্যবহার নিয়ে সংশয় তৈরি হয় বিভিন্ন মহলে। এই রকম সময়েই নিজেদের ভিডিও কনফারেন্সিং অ্যাপ গুগল মিটকে জিমেলের সঙ্গে যুক্ত করল গুগল।

যদিও গুগল মিট কোনও নতুন প্ল্যাটফর্ম নয়। দীর্ঘদিন ধরেই জি সুইটে এই সুবিধা দিয়ে আসছে গুগল। বর্তমানে জিমেলের ওয়েব ভার্সনে লগ ইন করলেই বাঁ-দিকের সাইড বারে দেখা যাচ্ছে এই ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম। নতুন মিটিং শুরু করা বা কোনও মিটিংয়ে যোগ দেওয়ার অপশন থাকছে সেখানে। এক সঙ্গে ১০০ জন যোগ দিতে পারবে গুগল মিটের ভিডিও কনফারেন্সিংয়ে। বিশেষজ্ঞরা মনে করছেন, জুমের সঙ্গে টেক্কা দিতেই এই মিটকে জিমেলের সঙ্গে যুক্ত করল গুগল।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ