অনলাইন ডেস্ক

সিলেট নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় শনিবার টানা নয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত, সংরক্ষণ এবং লাইনের উন্নয়ন কাজ পরিচালনার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এ সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার পিডিবি সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ–২ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ সোবহানীঘাট ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার মধ্যে রয়েছে—চালিবন্দর, কাস্টঘর, সোবাহানীঘাট, বিশ্বরোড, জেলগেট, বন্দররোড ও আশপাশের অন্যান্য এলাকা।
পিডিবি জানায়, পূর্বঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ দ্রুত সচল করা হবে। তবে প্রয়োজনীয় মেরামতকাজ জটিল হলে নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে।
দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষকে আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।


