বুধবার, জুলাই ৮, ২০২৬

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস কমিশন গঠনের দাবি প্রশাসন ক্যাডারের

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন পুলিশ কমিশনের আদলে একটি স্বাধীন ‘অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস কমিশন’ গঠনের দাবি জানিয়েছে। আজ শুক্রবার সংগঠনের সভাপতি মো. নজরুল ইসলাম এবং মহাসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকার বাংলাদেশ পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত, পেশাদার ও গণমুখী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি ‘পুলিশ কমিশন’ গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগকে প্রশাসন ক্যাডারের সংগঠন স্বাগত জানায়। তাদের মতে, পুলিশ বাহিনীর মতোই প্রশাসন ক্যাডারেও আধুনিকায়ন, পেশাগত মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে একটি স্বাধীন কমিশন প্রয়োজন।

অ্যাসোসিয়েশন মনে করে, একটি প্রশাসনিক কমিশন গঠন হলে ক্যাডার কর্মকর্তাদের পদায়ন, বদলি, প্রশিক্ষণ, কর্মমূল্যায়ন, শৃঙ্খলা এবং পদোন্নতি আরও স্বচ্ছ, নিয়মভিত্তিক ও রাজনৈতিক প্রভাবমুক্ত হবে। এতে প্রশাসন ক্যাডার আরও কার্যকর ও জনগণকেন্দ্রিক সেবা দিতে সক্ষম হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের সামগ্রিক প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী ও আধুনিক করার জন্য পুলিশ কমিশন এবং প্রশাসনিক কমিশন—উভয় উদ্যোগই প্রশাসনিক সংস্কারের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ