বুধবার, জুলাই ৮, ২০২৬

নারায়ণগঞ্জের সাবেক ওসি মোরশেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

পাঠক প্রিয়

বাসস

জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বরখাস্তকৃত পুলিশ পরিদর্শক ও নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম এবং তার স্ত্রী চাঁদ সুলতানার বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।

গত সোমবার (২৫ নভেম্বর) দুদকের নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ে এজাহার দু’টি দায়ের করেন কমিশনের উপ-সহকারী পরিচালক মো. মশিউর রহমান।

দুদক জানায়, প্রথম মামলায় বরখাস্তকৃত পুলিশ পরিদর্শক মোরশেদ আলমের বিরুদ্ধে ১ কোটি ১৫ লাখ ২ হাজার ৬১৬ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন এবং দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুসারে, তিনি দীর্ঘ চাকরিজীবনে সরকারি ক্ষমতার অপব্যবহার করে উক্ত সম্পদ অর্জন করেন।

অন্যদিকে, দ্বিতীয় মামলায় তার স্ত্রী চাঁদ সুলতানা ও মোরশেদ আলমকে আসামি করা হয়েছে। ওই মামলায় চাঁদ সুলতানার বিরুদ্ধে ৩ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ১৯৯ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ রয়েছে।

দুদক বলেছে, মোরশেদ আলম তার চাকরিজীবনে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্জিত সম্পদ স্ত্রী চাঁদ সুলতানার নামে ক্রয় দেখিয়ে পরস্পর যোগসাজশে ভোগদখলে রাখেন।

মামলা দুইটিতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা উল্লেখ্য করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ