অনলাইন ডেস্ক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের পাঠানো চিঠির সংক্ষিপ্ত শিরোনামে বলা হয়েছে, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানাবিধ অনিয়ম এবং ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে দুদক একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে যাচ্ছে।
এই অনুসন্ধান পরিচালনা করে দুদক নিশ্চিত করবে অভিযোগের সত্যতা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।


