রবিবার, আগস্ট ২৩, ২০২৬

প্রবাসী ভোটার অ্যাপে নিবন্ধন করলেন সাড়ে ৫১ হাজার

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য চালু করা “পোস্টাল ভোট বিডি” অ্যাপে ইতিমধ্যে ৫১ হাজার ৫০০ জনের বেশি বাংলাদেশি প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

ইসি জানায়, ১৯ নভেম্বর থেকে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা অ্যাপের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে প্রবাসীরা অ্যাপে প্রয়োজনীয় তথ্য, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্টের তথ্য এবং বিদেশে বসবাসের প্রমাণ আপলোড করে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

নির্বাচন কমিশনের কর্মকর্তাদের ভাষ্য, প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল তাদের অবস্থানস্থল থেকে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করা। পোস্টাল ভোট পদ্ধতি চালুর ফলে বিদেশে থাকা ভোটাররা ডাকযোগে ব্যালট পাঠিয়ে ভোট দিতে পারবেন। এতে ভোটাধিকার প্রয়োগে প্রবাসীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করছে ইসি।

নিবন্ধন প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে অ্যাপে রয়েছে স্বয়ংক্রিয় যাচাইকরণ ব্যবস্থা। নিবন্ধন সম্পন্ন হলে প্রবাসীদের ঠিকানায় ডাকযোগে ভোটের ব্যালট পাঠানো হবে, যা নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট দূতাবাস কিংবা হাইকমিশনের মাধ্যমে দেশে পাঠাতে হবে।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বাইরে বসবাসরত প্রায় এক কোটিরও বেশি সম্ভাব্য ভোটারের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ইতিমধ্যে নিবন্ধন শুরু করায় নির্বাচন কমিশন এটিকে ইতিবাচক সাড়া হিসেবে দেখছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ