কর্পোরেট ডেস্ক

ঢাকা, ২৬ নভেম্বর: এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানীর অন্যান্য আলোচ্যসূচীর পাশাপাশি ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডাদের কাছে ২৫ শতাংশ নগদ এবং ২৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদনের প্রস্তাব সর্বসম্মতিতে গৃহীত হয়েছে।
সভায় কোম্পানীর চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক গোলাম মইন উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর এবং অন্যান্য পরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোম্পানীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই লভ্যাংশ শেয়ারহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদী লাভ এবং বিনিয়োগের প্রেরণা হিসেবে কাজ করবে।


