মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬

হাসিনার পূর্বাচল জমি বরাদ্দ মামলার রায় বৃহস্পতিবার

পাঠক প্রিয়

স্টাফ রিপোর্টার

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা পূর্বাচল নতুন শহর প্রকল্পের জমি বরাদ্দ–সংক্রান্ত তিনটি মামলার রায় আগামীকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঘোষিত হবে। ঢাকার বিশেষ জজ আদালত-৫–এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বেলা ১১টার দিকে রায় ঘোষণার সময় নির্ধারণ করেছেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক তিনটি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ৪৭ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগে বলা হয়, তারা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্রায় ৩০ কাঠা সরকারি জমি নিজেদের অনুকূলে বরাদ্দ নেন।

রাষ্টপক্ষ দুদকের আইনজীবীরা আদালতে যুক্তি উপস্থাপনের সময় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে দাবি করেন এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশার কথা জানান। তবে আসামিপক্ষ অভিযোগ অস্বীকার করে আসছে এবং নিজেদের নির্দোষ দাবি করেছে।

রায়কে ঘিরে আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আগামীকাল রায় ঘোষণার মাধ্যমে দীর্ঘদিন ধরে আলোচিত এসব মামলার বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হবে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ