অনলাইন ডেস্ক

কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) দক্ষিণ কোরিয়া থেকে ৫০ লাখ ডলার সহায়তা পেয়েছে।
মঙ্গলবার আইওএমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অর্থ সহায়তা মূলত চলমান সংকটে আট বছরের বেশি সময় ধরে বসবাসকারী চার লাখ ২০ হাজারেরও বেশি রোহিঙ্গার জন্য জরুরি সেবা নিশ্চিত করতে ব্যবহার করা হবে।
আইওএমের কর্মকর্তা বলেন, “দক্ষিণ কোরিয়ার এই উদার সহায়তা শরণার্থীদের জন্য খাদ্য, স্বাস্থ্যসেবা, নিরাপদ আশ্রয় ও অন্যান্য জীবনধারণের গুরুত্বপূর্ণ সেবা প্রদানকে ত্বরান্বিত করবে। আমরা আশা করি এটি সংকটপ্রবণ সম্প্রদায়ের জীবনে স্বস্তি ও নিরাপত্তা আনতে সাহায্য করবে।”
দক্ষিণ কোরিয়ার এই সহায়তা রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক কমিউনিটির অব্যাহত সমর্থনের একটি প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।


