রবিবার, আগস্ট ২৩, ২০২৬

গণভোট অধ্যাদেশ-২০২৫ উপদেষ্টা পরিষদের অনুমোদন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক


গণভোট আয়োজনের লক্ষ্যে প্রণীত গণভোট অধ্যাদেশ-২০২৫–এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

উপদেষ্টা পরিষদের সূত্র জানায়, খসড়া নীতিমালা অনুমোদনের মধ্য দিয়ে গণভোট আয়োজনের জন্য আইনগত কাঠামো প্রণয়নের পথ সুগম হলো। এর আগের বৈঠকে, গত ২০ নভেম্বর, গণভোট আইন অনুমোদন করে উপদেষ্টা পরিষদ।

সরকার জানিয়েছে, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ করা বিভিন্ন সংস্কার প্রস্তাব সম্পর্কে জনগণের অভিমত জানতেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–এর দিন গণভোট আয়োজন করা হবে। এজন্য গণভোট বাস্তবায়নে প্রয়োজনীয় আইন ও বিধি প্রণয়ন প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্তকে সরকার জনসম্পৃক্ততা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে। কর্মকর্তারা জানান, খসড়া অধ্যাদেশটি চূড়ান্ত নীতিগত অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির মাধ্যমে আইনিভাবে কার্যকর করা হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ