রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

মহাকাশে বেঁচে থাকার সম্ভাবনা: মহাকাশে ৯ মাস টিকে ছিল মসের স্পোর

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ম্যাট ডেমনের দ্য মার্শিয়ান–এ দেখা বৈজ্ঞানিক কল্পকাহিনির আলু চাষ বাস্তবে ঘটবে কি না তা সময়ই বলবে। তবে সাম্প্রতিক এক গবেষণা দেখিয়েছে, পৃথিবীরই এক পরিচিত মস ভবিষ্যতে অন্য গ্রহে টেকসই বাসস্থান তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গবেষকেরা জানিয়েছেন, ফিজকোমিট্রেলা প্যাটেন্স নামে পরিচিত এ মসের স্পোর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) বাইরের অংশে অন্তত নয় মাস ধরে কঠিন মহাশূন্য পরিবেশে টিকে থাকতে পারে। পৃথিবীতে ফিরে এসে এসব স্পোর আবার নতুন করে জন্মাতেও সক্ষম হয়েছে। সাধারণত কাদা বা পরিত্যক্ত জমিতে জন্মানো এই মসের এমন সহনশীলতা গবেষকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।

জাপানের হোক্কাইডো ইউনিভার্সিটি–র গবেষক দলের প্রধান তোমোমিচি ফুজিটা বলেন, “মস যদিও খাদ্য তালিকায় নেই, তবে এর অসাধারণ সহনশীলতা মহাকাশে টেকসই জীবনের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।” তাঁর মতে, এই মস ভবিষ্যতের মহাকাশ অভিযানে অক্সিজেন উৎপাদন, আর্দ্রতা নিয়ন্ত্রণ, এমনকি ধুলা ও পাথরকে মাটিতে রূপান্তর করার প্রক্রিয়ায়ও ভূমিকা রাখতে পারে।

গবেষকদের মতে, মঙ্গল বা অন্য কোনো গ্রহে টেকসই কৃষিকাজ কিংবা মানব বসতি স্থাপনের ক্ষেত্রে এমন জৈবিক উপাদান অত্যন্ত জরুরি হবে। যদিও মস খাওয়ার উপযোগী নয়, তবু এটি অন্য গ্রহে জীবনের জন্য প্রয়োজনীয় বুনিয়াদি পরিবেশ তৈরিতে সহায়ক হতে পারে।

মহাকাশ গবেষণার নতুন অধ্যায়ে মসের এই সক্ষমতা ভবিষ্যতের আন্তগ্রহ অভিযানে কীভাবে প্রভাব ফেলবে—এখন বিজ্ঞানী মহল সেই প্রশ্নের উত্তর খুঁজছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ