মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬

বাউলদের ওপর হামলায় ফরহাদ মজহারের ক্ষোভ, মানিকগঞ্জে বাউল মহাসম্মেলনের ঘোষণা

পাঠক প্রিয়

ঢাকা

পালাকার ও বয়াতি মহারাজ আবুল সরকারকে গ্রেপ্তার এবং মানিকগঞ্জে বাউলশিল্পীদের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কবি–চিন্তক ফরহাদ মজহার। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে বাউলদের নিয়ে পরবর্তী মহাসম্মেলন মানিকগঞ্জেই অনুষ্ঠিত হবে।

আজ সোমবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন তিনি। আবুল সরকারের মুক্তির দাবি ও মানিকগঞ্জে বাউলদের ওপর হামলার প্রতিবাদে সাধুগুরুভক্ত ও ওলি-আওলিয়া আশেকান পরিষদ এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ফরহাদ মজহার বলেন,
“মানিকগঞ্জে যাঁরা নিরীহ বাউলদের পেটাচ্ছেন, পরবর্তী মহাসম্মেলনে আমি নিজে থাকব। আমাকে পেটালে পেটান, আমি পিটুনি খাব। আমরা প্রতিহিংসা করি না, তবে আপনাদের একটি শিক্ষা দিয়ে যাব।”

ফরহাদ মজহার বলেন, ‘আপনারা যেটাকে ইসলামের নামে চালাচ্ছেন, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনি নিজে মনে করেন ঠিক, এটাই মনে করতেছেন কোরআনে আছে, এটাই ভাবতেছেন হাদিসে আছে। এগুলা নাই।’

সহিংসতা ইসলামের পথ নয় মন্তব্য করে ফরহাদ মজহার বলেন, ‘যারা নিরীহ মানুষের ওপর জুলুম করে, সহিংসতা করে, তারা কখনোই রসুলের উম্মত হিসেবে নিজেকে দাবি করতে পারে না। ফলে আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আজ যেভাবে আমাদের ঐতিহ্যের বিরুদ্ধে একটা শক্তিশালী ধর্মবাদী ফ্যাসিস্ট ধারা হামলা করছে, আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে এই লড়াইটা চালিয়ে যান।’

রাজনৈতিক স্বার্থে বাংলাদেশকে বিশৃঙ্খল করার চেষ্টাকারীদের হুঁশিয়ার করে ফরহাদ মজহার বলেন, ‘বাংলাদেশকে আরও গভীর গহ্বরে ফেলার জন্য চক্রান্ত করছেন, আপনারা সাবধান হয়ে যান। চক্রান্ত চিরদিন লুক্কায়িত থাকে না।’

তিনি বলেন, বাউল-ফকির, সাধুসন্তদের ওপর হামলা দেশের সহাবস্থান ও আধ্যাত্মিক সংস্কৃতির ওপর আঘাত। এ ধরনের দমন-পীড়ন বন্ধ না হলে বড় ধরনের সামাজিক ক্ষতি হবে বলে তিনি মন্তব্য করেন।

সমাবেশে বক্তারা অবিলম্বে আবুল সরকারের নিঃশর্ত মুক্তি, হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং বাউল সংস্কৃতির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ