সোমবার, আগস্ট ২৪, ২০২৬

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র হতে পারে

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

৩ নভেম্বর ২০২৫ : বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। রোববার (২৩ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের হালনাগাদ তথ্যে জানানো হয়েছে, দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত দুর্বল নিম্নচাপটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে বর্তমানে ‘সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে’ পরিণত হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই সুস্পষ্ট নিম্নচাপটি সোমবার (২৪ নভেম্বর) আরও ঘনীভূত হয়ে পূর্ণাঙ্গ নিম্নচাপের রূপ নিতে পারে। এরপর পরিস্থিতি অনুকূল থাকলে এটি গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনাও রয়েছে।

বর্তমানে সিস্টেমটি দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের দিকে অগ্রসর হচ্ছে। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের সুনির্দিষ্ট দিক–নির্দেশ ও কোন উপকূলে আঘাত হানতে পারে—তা এখনও নিশ্চিত নয়। পরিস্থিতি পর্যবেক্ষণে আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞরা নিয়মিত নজরদারি করছেন।

আবহাওয়াবিদদের মতে, সাগরের তাপমাত্রা, বায়ুচাপের পার্থক্য এবং বাতাসের প্রবাহ পরিস্থিতিকে আরও অনুকূল করলে দ্রুত শক্তি সঞ্চয় করে সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

সাগরগামী জেলেদের সতর্ক থাকতে এবং আপাতত গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে উপকূলীয় জেলা প্রশাসনগুলোকে প্রাথমিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নতুন যেকোনো পরিবর্তন হলে পর্যায়ক্রমে জানানো হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ