শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

টরন্টোতে রেজওয়ানা চৌধুরী বন্যার একক সংগীত সন্ধ্যা

পাঠক প্রিয়

কানাডা প্রতিনিধি

কানাডার টরন্টো শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে রবীন্দ্রসংগীতের এক মোহনীয় সন্ধ্যা। আজ রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় টরন্টোর চাইনিজ কালচারাল সেন্টারে আয়োজন করা হয়েছে খ্যাতিমান রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার একক সংগীত সন্ধ্যা।

‘মোমেন্টস উইথ রেজওয়ানা চৌধুরী বন্যা’ শিরোনামের এই বিশেষ আয়োজনে বন্যা পরিবেশন করবেন রবীন্দ্রসংগীতের নির্বাচিত অনবদ্য কিছু গান। তার সুরের আবেশে টরন্টোর বাঙালি সংস্কৃতি অঙ্গন আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকেরা।

অনুষ্ঠানে তাপস-নাহিদ জুটির আকর্ষণীয় নৃত্য পরিবেশন থাকবে, যা পুরো আয়োজনকে করবে আরও বর্ণিল। অনুষ্ঠানটি উপস্থাপন করবেন অজন্তা চৌধুরী এবং শাকিলা নাজ।

সাংস্কৃতিক বৈচিত্র্যের শহর টরন্টোতে এ আয়োজনকে ঘিরে বাঙালি কমিউনিটিতে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আয়োজকেরা আশা করছেন, রবীন্দ্রসংগীতপ্রেমীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হবে সাফল্যমণ্ডিত ও স্মরণীয়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ