অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটের প্রস্তুতির মধ্যে কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে আজ রবিবার সকাল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন।
তিনি বলেন, আমরা স্বাগত জানাচ্ছি এবং তারা আসবেন। আমরা আশা করি, আমাদের এবারের যে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি ইলেকশন যেটা হচ্ছে, সেটার সম্পর্কে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। কমনওয়েলথ সেক্রেটারিয়েটের সেক্রেটারি জেনারেল স্পেসিফিক করে আমাদেরকে বলেছেন, ওনার সদস্য সংখ্যা হচ্ছে ৫৬টি দেশ এবং আমরা যদি কোনো সহযোগিতা চাই সেটা ওনারা করার জন্য প্রস্তুত আছেন। যুক্তরাজ্য আমাদেরকে সহযোগিতা করছে শুনে উনি খুশি হয়েছেন।
ইসি সচিব আরও বলেন, আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সম্পর্কেও তারা জানতে চেয়েছিলেন। আমরা বলেছি, আমরা সারাদেশকে আমরা তিনটা ভাগে রেড, ইয়েলো এবং গ্রিন এই জোনে আমরা ভাগ করছি এবং সেই ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলোকে সামাল দিব। উনার সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা হয়েছে এবং আমাদের ওপর আস্থা এবং আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করেছেন তিনি।
বৈঠক শেষে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, আসন্ন নির্বাচন পরিচালনায় কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ ইসিকে সহযোগিতা করতে প্রস্তুত।
ইসি ও কমনওয়েলথ মহাসচিবের মধ্যে এই বৈঠক প্রমাণ করে, জাতীয় নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব কতটা।


