অনলাইন ডেস্ক

ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে শনিবার আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন।
সকালেই প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুই নেতার মধ্যে প্রথমে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তারা। বৈঠকে বাংলাদেশ–ভুটান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
দুই নেতা অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জ্বালানি সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বাড়াতে নতুন সম্ভাবনাময় খাত চিহ্নিত করতেও সম্মত হন তারা।
বৈঠক শেষে উভয় পক্ষই আশা প্রকাশ করেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও ফলপ্রসূ হবে।


