শনিবার, আগস্ট ২২, ২০২৬

গণভোটের ঘোষণা : অধ্যাদেশ জারির পরই পদক্ষেপ নেবে ইসি: সিইসি নাসির উদ্দিন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের উদ্যোগ নিলেও এ বিষয়ে আনুষ্ঠানিক অধ্যাদেশ জারি হওয়ার পরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার নির্বাচন কমিশনের ধারাবাহিক নির্বাচনি সংলাপের চতুর্থ দিনের দ্বিতীয় পর্বের সমাপনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলের প্রতিনিধিরা বারবার গণভোটের প্রস্তুতি, সময়সূচি ও করণীয় নিয়ে জানতে চাইলে সিইসি বিষয়টির প্রেক্ষাপট ব্যাখ্যা করেন।

সিইসি বলেন, “গণভোট আয়োজনের উদ্যোগ সরকারের পক্ষ থেকে এসেছে। তবে নির্বাচন কমিশন কোনো প্রক্রিয়ায় অগ্রসর হতে পারবে কেবল তখনই, যখন এ সম্পর্কিত আইন বা অধ্যাদেশ জারি হবে। এখন পর্যন্ত অধ্যাদেশ না আসায় ইসি আনুষ্ঠানিক প্রস্তুতি নিতে পারছে না।”

তিনি জানান, গণভোট যদি একই দিনে অনুষ্ঠিত হয়, তবে এর জন্য আলাদা ব্যালটপেপার, ব্যালটবক্স, গণনা–প্রক্রিয়া, প্রশিক্ষণ এবং লজিস্টিকস ব্যবস্থাপনার প্রয়োজন হবে। এসব বিষয়ে কমিশন প্রস্তুত থাকতে চায়, তবে আইনগত ভিত্তি ছাড়া এগোনো সম্ভব নয়।

সংলাপে অংশ নেওয়া কয়েকটি দল গণভোটের সম্ভাব্য প্রশ্ন, ভোটার ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সিইসি বলেন, এসব বিষয় সরকারের সিদ্ধান্ত ও আইনগত কাঠামোর ওপর নির্ভরশীল।

নির্বাচন কমিশন ইতিমধ্যে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নানা প্রস্তুতি নিচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, “গণভোটের আইনগত কাঠামো স্পষ্ট হলেই নির্বাচন কমিশন প্রয়োজনীয় নির্দেশনা ও কর্মপরিকল্পনা তৈরি করবে।”

ইসির সংলাপের এ পর্বে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা নির্বাচনের পরিবেশ, আচরণবিধি, আইনশৃঙ্খলা এবং প্রক্রিয়াগত নানা বিষয় নিয়ে মতামত দেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ