শনিবার, মে ২, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন: কেন্দ্র দখল–অনিয়মের আশঙ্কা রাজনৈতিক দলগুলোর

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় রাজনৈতিক দলগুলোকে আচরণবিধি মানতে বাধ্য করা নিয়ে গুরুতর সংশয় প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো। নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে তারা কেন্দ্র দখল, অনিয়ম ও সহিংসতার শঙ্কার কথাও তুলে ধরে।

গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের তৃতীয় দিনের সকাল ও দুপুরের দুই পর্বে এসব মত তুলে ধরেন দলীয় নেতারা। সংলাপে তারা অভিযোগ করেন, সাংবিধানিক সংস্থা হিসেবে নির্বাচন কমিশন এখনও যথেষ্ট দৃঢ়তা দেখাতে পারেনি; ফলে সংস্থাটির স্বাধীনতা ও কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়েছে। এই অবস্থায় বর্তমান ইসির অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, সে নিয়েও সংশয় ব্যক্ত করেন প্রতিনিধিরা।

সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন। তিনি জানান, নির্বাচনি আচরণবিধির বাস্তবভিত্তিক প্রয়োগে কমিশন কঠোর অবস্থান নেবে। বড় দলের প্রভাব ও প্রতিযোগিতার মধ্যেও আচরণবিধি মানাতে ইসি সর্বোচ্চ চেষ্টা চালাবে বলেও আশ্বস্ত করেন তিনি।

স্বাগত বক্তব্যে সিইসি নাসির উদ্দিন বলেন,
“অনেক প্রতিকূলতার মধ্যে আমাদের নির্বাচনের প্রস্তুতি নিতে হচ্ছে। সব ভেঙে বলার দরকার নেই—নানাবিধ প্রতিকূলতা রয়েছে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং এ পর্যন্ত সফল হয়েছি। জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপ আগামী দিনগুলোতে চলবে। নির্বাচনকে ঘিরে বাড়তে থাকা রাজনৈতিক চাপ, নিরাপত্তাজনিত উদ্বেগ এবং আচরণবিধি বাস্তবায়নের সক্ষমতা—এসব বিষয়ই আলোচনার কেন্দ্রে রয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ