বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬

শেখ হাসিনার ফাঁসির রায়, দেশে কোনো আতঙ্ক সৃষ্টি হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশে কোনো ধরনের আতঙ্ক সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

সোমবার রাজধানীতে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, “রায়কে কেন্দ্র করে জনমনে বিভ্রান্তি বা আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিভিন্ন স্থানে গুজব ও অপপ্রচার ছড়ানোর চেষ্টা হলেও নিরাপত্তা সংস্থাগুলো তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করে প্রতিরোধ করছে। তিনি বলেন, “দেশের শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে মাঠে থাকা সকল বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, জনগণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।”

বৈঠকে রায় ঘোষণাকে কেন্দ্র করে সারাদেশের নিরাপত্তা ব্যবস্থা, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ এবং জননিরাপত্তা নিশ্চিতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, প্রয়োজন হলে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং নাগরিকদের দায়িত্বশীল আচরণ ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।

সর্বশেষ সংবাদ

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভেলায়াতির সতর্কবার্তা, ‘ইসরায়েলের ফাঁদে পা দিচ্ছে ওয়াশিংটন’

অনলাইন ডেস্ক ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পাতা ‘কৌশলগত ফাঁদে’ পা দিচ্ছে ওয়াশিংটন। তিনি দাবি করেন, ইরানের...

জনপ্রিয় সংবাদ