মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর দুই কমান্ডার নিহত

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক : দক্ষিণ লেবাননের তায়ার জেলায় ইসরায়েলের হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দুইজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন। এটি সোমবার (১৭ নভেম্বর) টিভি চ্যানেল আল হাদাথের বরাতে রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে।

আল হাদাথের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাটি আল-মানসুরি পৌরসভায় তাদের গাড়িকে লক্ষ্য করে চালানো হয়েছে। হামলার ফলে কমান্ডারদের মৃত্যু হয়েছে, তবে এ সময় অন্য কোন হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ৩ নভেম্বর দক্ষিণ লেবাননের নাবাতিহ এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর একজন সিনিয়র সদস্য মুহাম্মদ আলী হাদিদ নিহত হয়েছেন। এরপর ১০ নভেম্বর সাইদা শহরের কাছে হিজবুল্লাহর আরেক সিনিয়র সদস্য সামির আলী ফাকিহ নিহত হন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও চলতি বছরে এ পর্যন্ত লেবাননে পাঁচ হাজারের বেশি হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে  ৩০৯ জন নিহত এবং ৫৯৮ জন আহত হয়েছেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ