বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬

পুলিশের ২৩ কর্মকর্তা বদলি–পদায়ন: দুই প্রজ্ঞাপন জারি

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক : পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন আরও ২৩ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত দুইটি পৃথক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

একটি প্রজ্ঞাপনে এন্টি টেররিজম ইউনিটের (ঢাকা) পুলিশ সুপার মো. শাহরিয়ারকে একই ইউনিটে অতিরিক্ত ডিআইজি, এসবির বিশেষ পুলিশ সুপার ড. মোহাম্মদ আবদুল কাদেরকে একই ইউনিটের অতিরিক্ত ডিআইজি, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ তালুকদারকে ঢাকার এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি, পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি মো. জান্নাতুল হাসানকে একই ইউনিটে অতিরিক্ত ডিআইজি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার মো. রেজাউর রহমানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের(কেএমপি) উপ-কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পৃুলিশের(সিএমপি) অতিরিক্ত উপকমিশনার হাসান মোস্তফা স্বপনকে সিএমপির উপ-কমিশনার, ঢাকায় এসবির অতিরিক্ত পুলিশ সুপার আমীনুল ইসলামকে ঢাকায় এসবির বিশেষ পুলিশ সুপার, ঢাকা পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার তহুরা জান্নাতকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার ও ঢাকায় রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব ফরহানকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে রাঙামাটির বেতবুনিয়ার পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলের (পিএসটিএস) কমান্ড্যান্ট (অতিক্তি ডিআইজি) ড. আব্দুস সোবাহানকে সিআইডির অতিরিক্ত ডিআইজি, ঢাকা সিআইডির অতিরিক্ত ডিআইজি এএফএম আনজুমান কালামকে রাঙামাটির বেতবুনিয়ার পিএসটিএসের কমান্ড্যান্ট, বরিশালের ১০ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আবু আহাম্মদ আল মামুনকে ঢাকায় পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজ (চলতি দায়িত্ব) মো. শাহাব উদ্দীনকে বরিশাল ১০ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি, চলতি দায়িত্বে), বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ঢাকায় পুলিশ অধিদপ্তরের এআইজি ড. সাইফুল্লাহ বিন আনোয়ারকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (সুপারনিউমারি অতিরিক্ত ডিআইজি), ঢাকার এসবির অতিরিক্ত ডিআইজি সরকার মোহাম্মদ কায়সারকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি, রাজশাহীর সারদায় অতিরিক্ত ডিআইজি ফয়সাল মাহমুদকে সিলেটের রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলির আদেশ বাতিল, সিএমপির অতিরিক্ত কমিশনার আসফিকুজ্জামান আকতারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) যুগ্ম কমিশনার, সিএমপির উপ-কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়াকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার, সিলেট মেট্রোপলিটন পুলিশের(এসএমপি) উপ-কমিশনার শেখ শরীফুল ইসলামকে সিএমপির উপ-কমিশনার ও ময়মনসিংহের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) রাশিদা বেগমকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (সুপারনিউমারি অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া ঢাকায় এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে পুলিশ অধিদপ্তরের এআইজি ও ঢাকায় পুলিশ অধিদপ্তরের এআইজি মোহাম্মদ এহসান সাত্তারকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকরা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সর্বশেষ সংবাদ

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভেলায়াতির সতর্কবার্তা, ‘ইসরায়েলের ফাঁদে পা দিচ্ছে ওয়াশিংটন’

অনলাইন ডেস্ক ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পাতা ‘কৌশলগত ফাঁদে’ পা দিচ্ছে ওয়াশিংটন। তিনি দাবি করেন, ইরানের...

জনপ্রিয় সংবাদ