শনিবার, আগস্ট ২২, ২০২৬

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪৪ নেতাকর্মী আটক

পাঠক প্রিয়

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের মিছিলের প্রস্তুতি চলাকালে ৪৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে নগরীর টমছম ব্রিজ, ঝাউতলা ও বাদুরতলা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ২৯ জনকে আটক করা হয়। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে আরও ১৫ জনকে আটক করা হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযান মূলত শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য এবং সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে নেয়া হয়েছে।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ভোর ৬টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের একটি দল টমছম ব্রিজ এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ গেলে তারা ছত্রভঙ্গ হয়ে পালাতে চেষ্টা করে। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ওই তিন এলাকা থেকে ২৯ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ব্যানার, লাঠি ও লাইটার জব্দ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ