মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

লেবাননে ইসরায়েলের হামলায় ১১৪ বেসামরিক নিহত: জাতিসংঘের মানবাধিকার দপ্তর

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক : জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, লেবাননের সঙ্গে ২০২৪ সালের নভেম্বরে হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল যে বিমান হামলা চালিয়েছে, তাতে এখন পর্যন্ত ১১৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

দপ্তরের মুখপাত্র থামিন আল-খিতান আনাদোলুকে বলেন, “দপ্তরটি দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে ভবনের ওপর ইসরায়েলি বিমান হামলার পরিস্থিতি নজরদারি করছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে বেসামরিক হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।”

তিনি জোর দিয়ে বলেন, ‘বেসামরিক মানুষের ওপর চলমান এই প্রাণঘাতী প্রভাব অবিলম্বে বন্ধ করতে হবে।’ দুই বছরেরও বেশি সময় ধরে সীমান্ত অঞ্চলের বাসিন্দারা অস্থিরতা ও আতঙ্কের মধ্যে জীবনযাপন করছেন বলেও উল্লেখ করেন তিনি। থামিন আল-খিতান যুদ্ধবিরতি চুক্তি ও আন্তর্জাতিক মানবাধিকার আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।

জাতিসংঘের এই পর্যবেক্ষণ ইঙ্গিত দেয়, যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও এ অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ রয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ